জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় নানমাডল, সতর্কতা জারি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৯

জাপানের দক্ষিণের কিউশু দ্বীপে রবিবার বিকালে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় নানমাডল। শক্তিতে এটি ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। আবহাওয়া বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া বিভাগের কর্মকর্তারা সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলোর চেয়ে নানমাডলের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ কিউশু’তে কিছু বাড়ি ধসে পড়ার ঝুঁকিতে পড়তে পারে জানিয়ে বাসিন্দাদের মজবুত বিল্ডিংগুলোতে থাকতে এবং জানালা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্মকর্তারা। ঘূর্ণিঝড়ের ফলে দীর্ঘ সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পরিস্থিতির অবনতি হতে পারে। ইতোমধ্যে জাপানের অনেক অংশে বিমান ও ট্রেন চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার বিকাল পর্যন্ত মিনামি-দাইতো দ্বীপের প্রায় ১৭০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থান এবং ২০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়ের কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সেইসঙ্গে ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাতও হতে পারে। 

কাগোশিমা শহর থেকে প্রায় ৩৪ হাজার মানুষকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম