কিয়েভ সফর বিবেচনা করছেন জাপানি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:০২

যুদ্ধ কবলিত ইউক্রেন সফরের কথা বিবেচনা করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এক ফোনালাপে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একথা জানিয়েছেন তিনি। তবে জাপানি প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর নির্ভর করছে বিভিন্ন পারিপার্শ্বিকতার ওপর। কিছু এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফোনালাপে জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি জাপানের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন কিশিদা।

সাংবাদিকদের কিশিদা বলেন, রাশিয়ার চলমান আগ্রাসনের দৃঢ় নিন্দা জানিয়েছি। সর্বোচ্চ সহযোগিতা প্রদানের কথা তুলে ধরেছি। শীতে ইউক্রেনীয়দের জীবন রক্ষায় সহযোগিতা করবে জাপান।

প্রধান মন্ত্রিসভা সচিব হিরোকাজু মাতসুনো নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক ইউক্রেনে জাপানি দূতাবাসের মাধ্যমে কিশিদাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

কিয়েভ সফরের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিশিদাও। তিনি বলেছেন, বিভিন্ন পারিপার্শ্বিকতার নিরিখে কিয়েভ সফরের কথা বিবেচনা করা হবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম