জাপানে সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১০:৩৬আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১০:৩৬

জাপানে সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর ( এসডিএফ) দুইটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেকিকপ্টারে থাকা আটজন ক্রু সদস্যের একজন নিহত হয়েছে। বাকী সাতজন এখনও নিখোঁজ রয়েছে। শনিবার (২০ এপ্রিল)  প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুইটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল ওই দুই এসএসইচ-৬০ টহল হেলিকপ্টার।  দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে এবং কিয়োডো জানিয়েছে, নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তাদের প্রতিবেদন অনুসারে, উভয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মিনোরু রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্ভবত দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে, জাপানে মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দিয়েছেন।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম