জাপানে রেকর্ড তাপমাত্রা, ফসল নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৬:০৪আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:০৪

জাপানে নজিরবিহীন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (৫ আগস্ট) জাপানের তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। একে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা  হিসেবে রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে, কৃষকরা তাদের ফসল নিয়ে উদ্বিগ্ন। কারণ এই চরম গরম তাদের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় হিয়োগো প্রদেশের তাম্বা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার পূর্বাঞ্চলীয় গানমা প্রদেশের ইসেসাকি শহরের তাপমাত্রা আগের রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রাকে অতিক্রম করেছে।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী,চলতি গ্রীষ্মে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই অস্বাভাবিক গরমে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ নিতে সরকারকে উদ্বুদ্ধ করা হয়েছে।

জুলাই মাসে টানা তৃতীয় বছরের মতো রেকর্ড গড়ার পর জাপানজুড়ে গড় তাপমাত্রা আরও বেড়েছে। এছাড়া জাপান সাগরের তীরবর্তী  উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ গুরুতরভাবে কমে গেছে। ফলে ফসল নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

উচ্চ তাপমাত্রার কারণে কিছু ধান উৎপাদনকারী অঞ্চলে দুর্গন্ধযুক্ত পোকার বিস্তার ঘটেছে। যদিও সরকার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভবিষ্যতে ঘাটতি ঠেকাতে ধান উৎপাদন বৃদ্ধির নতুন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে।

কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এক সংবাদ সম্মেলনে বলেন,সরকার পোকামাকড় দমন ও খরা মোকাবিলায় সহায়তা দেবে।

২০২৩ সালের চরম গরম ধানের গুণগত মান নষ্ট করেছিল, যা গত বছর তীব্র ঘাটতির কারণ হয়েছিল এবং সরকারের সরবরাহ ও চাহিদা অনুমানে ভুলের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এতে দেশের এই প্রধান খাদ্যের দাম ঐতিহাসিকভাবে বেড়ে যায় এবং জাতীয় সংকটের সৃষ্টি হয়।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের