অ্যামাজনের ভূমি রক্ষার আন্দোলনকর্মীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৪:০০আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:০০

ব্রাজিলের অ্যামাজনের ভূমি রক্ষায় আন্দোলনকারী এক আদিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার মারানহো রাজ্যে আরারিবইয়া সংরক্ষিত অঞ্চলে তাকে মাথায় গুলি করে হত্যা করেছে অবৈধ কাঠুরেরা।

অ্যামাজনের ভূমি রক্ষার আন্দোলনকর্মীকে গুলি করে হত্যা

নিহত আদিবাসীর নাম পাওলো পাওলিনো গুয়াজাজারা। ওই এলাকায় কাঠুরেদের চক্রের বিরুদ্ধে আন্দোলনরত গার্ডিয়ান্স অব দ্য ফরেস্ট গোষ্ঠীর সদস্য ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় অ্যামাজন সুরক্ষার দাবিতে আন্দোলনকারীদের সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে পাওলোকে হত্যা করেছে অবৈধ কাঠুরেরা। এসময় আরেক আদিবাসী আহত হয়েছে। পুলিশ জানায়, পাল্টা গুলিতে এক কাঠুরে নিহত হয়েছে।

ব্রাজিলের আদিবাসীদের একটি সংগঠন এপিআইবি বলেছে, পাওলোর মরদেহ এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে।

বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীদের পক্ষে সোচ্চার অলাভজনক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, এর আগে তিনজন আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। সেপ্টেম্বরে আদিবাসীদের সুরক্ষায় কর্মরত এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

অ্যামাজনের পূর্বাঞ্চলে এই আদিবাসীদের এলাকাটি সংরক্ষণ ও সুরক্ষায় ব্যর্থ হওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়েছেন। প্রায়ই তিনি ওই এলাকার কৃষক ও কাঠুরেদের সমর্থন দিয়েছেন।

ব্রাজিলের আইনমন্ত্রী হের্গিও মোরো বলেছেন, দেশটির কেন্দ্রীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তিনি বলেন, এই গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির মুখোমুখি করতে কোনও ছাড় দেওয়া হবে না।

 

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম