ভারত বায়োটেকের ২ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে ব্রাজিল

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৫

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ কিনবে ব্রাজিল। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্রয়চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

চুক্তি অনুসারে কোভ্যাক্সিন নামের এই ভ্যাকসিন মার্চ ও মে মাসে সরবরাহ করবে ভারত বায়োটেক।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির আর্থিক মূল্য ২ লাখ ৯০ হাজার ডলার। মার্চে প্রথম চালানে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

ব্রাজিলের ভ্যাকসিন ক্রয়ে গতি আনতে এবং করোনার প্রকোপ ঠেকানোর জন্যই এসব ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ব্রাজিলে করোনায় আরও মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪১ জনের। মহামারি শুরুর পর ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে এটি দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৪৯৮ জনের।

দক্ষিণ আমেরিকার দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৯৯৮ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৪৬১। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরই অবস্থান ব্রাজিলের।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান