মেক্সিকোয় ওভারপাস ধস, নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ১৩:৫৬আপডেট : ০৪ মে ২০২১, ১৯:০৪
image

সাবওয়ে ট্রেন বহনকারী একটি ওভারপাস ধসে পড়ে মেক্সিকো সিটিতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাতে ওভারপাসটি ধসে পড়ার ঘটনবায় আরও বহু মানুষ আহত হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মেক্সিকোর ঝুঁকি ব্যবস্থাপনা এবং বেসামরিক সুরক্ষা সচিবালয় জানিয়েছে, দেশটির রাজধানী শহরের র‍্যাপিড ট্রানজিট সিস্টেমের নতুন লাইনটি নিচের যানবাহনের ওপর ধসে পড়ে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ওভারপাসটি সরাসরি রাস্তার ওপর পড়ার পরই আশেপাশের এলাকা ধূলা ও ধ্বংসস্তুপে ঢেকে যায়। কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ৭০ জন মানুষ আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো সুয়ারেজ ডেল রিয়াল জানিয়েছেন, স্থানীয় সময় রাত দশটা ২৫ মিনিটে ওভারপাসটি ধসে পড়ে। ঘটনাস্থল করা এক টুইট বার্তায় মেক্সিকো সিটির মেয়র ক্লদিয়া সেইনবাম বলেন, ‘দমকল এবং জননিরাপত্তা কর্মীরা কাজ করছেন। বিভিন্ন হাসপাতাল সেবা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আরও তথ্য জানাতে পারবো।’

মেয়র জানান ধ্বংসস্তুপের নিচে একটি গাড়িতে একজন আটকা পড়েছেন। তবে পরে তাকে উদ্ধার করা হয়েছে। এখন আর কেউ আটকা পড়ে নেই বলে জানান তিনি।

মেয়র ক্লদিয়া সেইনবাম জানিয়েছেন ৪৯ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলেও জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম