মেক্সিকো-মার্কিন সীমান্ত শহরে বন্দুকধারীর গুলিতে নিহত ১৮

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ০০:৪৯আপডেট : ২১ জুন ২০২১, ০০:৪৯
image

মেক্সিকোর মার্কিন সীমান্ত শহর রেনোসার বিভিন্ন অংশে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে কয়েক জন বন্দুকধারীর একটি গ্রুপ কয়েকটি গাড়িতে করে শনিবার এসব হামলা চালায়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রেনোসা শহরের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকটি মাদক চোরাকারবারি চক্র গত কয়েক বছর ধরে লড়াই করে আসছে। টেক্সাস শহর লাগোয়া রেনোসার সীমান্তজুড়ে প্রায়ই মাদক চোরাকারবারি চক্রগুলোর আধিপত্য ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়। মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা হিসেবেও রেনোসার পরিচিতি আছে।

মেক্সিকোর তামালিপাস রাজ্যের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিকেলে রেনোসার পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রথমে হামলা শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম প্রথমে ১৫ জনের মৃত্যুর কথা জানালেও পরে আরও তিন জনের মরদেহ পাওয়া যায়। তবে এই হামলার উদ্দেশ্য এবং কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, এই খুনোখুনির কারণ নির্নয় এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। বিশেষ করে রেনোসার বিভিন্ন অংশে নজরদারি এবং টহল জোরালো করা হয়েছে। সহিংসতার পর ওই এলাকায় সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, রাজ্য পুলিশ এবং অন্যান্য সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মেক্সিকোয় ২০১৯ সালে ৩৪ হাজার ৬৮১ জন খুন হয়। পরের বছর খুন হয় ৩৪ হাজার ৫৫৪ জন। গত কয়েক দশকের মধ্যে এই বছর দুটিকেই সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অস্ত্র, মাদক ও মানুষ পাচারের রুটের নিয়ন্ত্রণ নিতে মেক্সিকোর কয়েকটি চক্র লড়াই করছে। অপরাধী এসব চক্রকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি