টানা হেঁচকি ওঠায় হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ০২:০৮আপডেট : ১৫ জুলাই ২০২১, ০২:০৮
image

টানা হেঁচকি উঠতে থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে তার কার্যালয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে এই সময় তাকে হাসপাতালে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়। ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ভালো বোধ করছেন আর তার অবস্থার উন্নতি হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালে নির্বাচনি প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার পর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। ওই হামলায় গুরুতর আহত হলে বলসোনারোর শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন জইর বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালনের সময় নানা বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়েও চাপের মুখে পড়েন তিনি। ভ্যাকসিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে এই মাসের শুরুতে ব্রাজিলের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

করোনাভাইরাসের মহামারিতে গত মাসে ব্রাজিলে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যায়। যা যুক্তরাষ্ট্রের পর পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ। বছর খানেক আগে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন বলসোনারো। পরে অবশ্য সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

/জেজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম