পর্যটকদের নৌকার ওপর পাহাড় ধস, হতাহত ৩৯

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৬:২২

ব্রাজিলে পর্যটকবাহী নৌকার ওপর পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। আহত হয়েছেন আরও ৩২ জন। নিখোঁজ রয়েছেন ৩ জন।

শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের ওই লেকে এই দুর্ঘটনা ঘটে। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি হৃদ বয়ে গেছে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির ফলে পাহাড় থেকে পাথর পড়ে। নিচ দিয়ে কয়েকটি পর্যটকবাহী নৌকা যাওয়ার পথে পাহাড় থেকে বড় বড় খণ্ড পড়লে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তা জানিয়েছে, মাথায় পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন।

পাহাড় ধসের ফলে তিনটি নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলের পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় সাময়িক সময়ের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম