যে কারণে নিজের সন্তানকে অপহরণ করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১২:০৫আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৩৭

মুক্তিপণের জন্য নিজের সন্তানকে নিজেই অপহরণ করেছেন একজন মা। এই অপহরণের দায়ে তাকে অভিযুক্তও করা হয়েছে। স্বামীর কাছ থেকে মুক্তিপণ নেওয়ার জন্য নিজের সন্তানকে অপহরণ করেছেন কলম্বিয়ান এই নারী।

১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় কলম্বিয়ার বারানকুইলার দক্ষিণে ক্যারিবে ভার্দে থেকে দুই বছর বয়সী শিশুটিকে অপহরণ করা হয়। এই খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

দুইজন হেলমেট পরিহিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ওই শিশুটির মায়ের কাছে আসে। তারপর দুই বছর বয়সী ওই শিশুটিকে তার মায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা। 

কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই  নারীর কাছে  জানতে চায় কীভাবে কী হয়েছে, শিশুটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে ওইদিন মধ্য রাতে এক নারী পুলিশকে ফোন করে বলেন, তার ১৭ বছরের ছেলে এক বাচ্চাকে নিয়ে বাসায় এসেছে। এই বাচ্চাটার সঙ্গে ওই অপহরণ করা শিশুটির বর্ণনার মিল রয়েছে।

তখন পুলিশ ওই যুবককে প্রশ্ন করে জানতে পায়, ওই সন্তানের মা এবং সে পরিকল্পনা করে শিশুটিকে অপহরণ করেছে। পুলিশ বলে, অপহরণ করা ওই যুবক ছেলেটির মায়ের বন্ধু। সন্তানের বাবার কাছ থেকে ১৬ লাখ ২০ হাজার মুক্তিপণ আদায়ে তারা ঐ সন্তানকে অপহরণ করে।

কিন্তু এটা এখনও পরিষ্কার না, অপহরণের সময় ছেলেটির বাবা-মা একসঙ্গে বসবাস করছিলেন কি না। 

কলম্বিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, দুই বছর বয়সী সন্তান এখন তার বাবার কাছে রয়েছে। এদিকে জেলে অপেক্ষা করছে মা।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের