লাইভে বন্দুক হামলা

ইকুয়েডরের গ্যাং লিডারের পরিবারকে বের করে দিলো আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ২১:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২১:৩০

ইকুয়েডরের কুখ্যাত গ্যাং লিডার অ্যাডলফো মাসিয়াস ভিয়ামারের স্ত্রী এবং সন্তানদের বের করে দিয়েছে আর্জেন্টিনা। দশ দিন আগে ইকুয়েডরে টিভির লাইভ অনুষ্ঠানে ঢুকে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনার মূল হোতা ছিলেন অ্যাডলফো মাসিয়াস ভিয়ামার। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

অ্যাডলফো মাসিয়াস ভিয়ামার দেশটির সন্ত্রাসী চক্র লস চনেরোসের হোতা। মাদক পাচার, খুনসহ বিভিন্ন  অপরাধের দায়ে তার এরইমধ্যে ৩৪ বছরের সাজা হয়েছে। গত ৭ জানুয়ারি তিনি ইকুয়েডরের কারাগার থেকে পালিয়ে যান।

এদিকে মাসিয়াসকে খুঁজে বের করতে ইকুয়েডরজুড়ে চলছে জরুরি অবস্থা।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী বলেন, অ্যাডলফো মাসিয়াস ভিয়ামার পরিবারকে দেশ থেকে বের করে দিয়ে আর্জেন্টিনা প্রমাণ করেছে, তারা অপরাধীদের প্রশ্রয় দেয় না।

১০ জানুয়ারি ইকুয়েডরে টিভির লাইভ অনুষ্ঠান চলাকালে সম্প্রচারকক্ষে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। সেই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায়ও মাসিয়াস ওরফে ফিতোর গ্যাং জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু  তাই না, ৪৪ বছর বয়সী ফিতোর বিরুদ্ধে কারাগারে সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম