‘মানববর্ম’ ব্যবহার করে মানবিজ থেকে পালাচ্ছে আইএস জঙ্গিরা

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ১৬:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৬:৪৪

মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও সিরীয় বিদ্রোহীদের অভিযানের মুখে মানবিজ ছাড়ছে। মানবিজ ছেড়ে পালানোর সময় তারা ‘বেসামরিক মানুষদের বর্ম’ হিসেবে ব্যবহার করছে। আইএস জঙ্গিদের মানবিজ ত্যাগের স্যাটেলাইট ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সিরীয় ডেমোক্রেটিক ফোর্স জানিয়েছে, ছবিতে কয়েকশ গাড়ির একটি বহরে বেসামরিক মানুষদের বর্ম হিসেবে ব্যবহার করে শুক্রবার মানবিজ ছেড়ে পালানো শুরু করেছে আইএস। মার্কিন নেতৃত্বাধীন জোট এবং কুর্দি ও আরব যোদ্ধারা মানববর্ম থাকায় আইএসের গাড়ি বহরে হামলা চালায়নি। কারণ এতে বেসামরিক মানুষ নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, জঙ্গিরা মানবিজ থেকে উত্তর দিকে যাচ্ছে। যা তুরস্কের সীমান্তের কাছে।

টানা ১০ সপ্তাহ যুদ্ধের পর মানবিজ শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সিরীয় ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। এ অভিযানে বিমান হামলা চালিয়ে ও স্পেশাল ফোর্স সদস্যদের দিয়ে সহযোগিতা করে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী যুদ্ধ জোট।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ক্রিস গার্ভার সাংবাদিকদের জানান, মানবিজ শহর হাতছাড়া হওয়ার বিষয়টি নিশ্চিত বুঝতে পেরে আইএস জঙ্গিরা তাদের পরিবার, সমর্থক ও বেসামরিক বন্দিদের জড়ো করে। তাদের সংখ্যা প্রায় এক থেকে দুইশ’ হবে। এরপর তাদের উত্তরমুখী  বহরের প্রতিটি গাড়িতে বেসামরিক মানুষদের তুলে নেয়। তাদের তাড়া করছিল এসডিএফ যোদ্ধারা।

মুখপাত্র বলেন, আমাদের তাদের বেসামরিক মানুষ হিসেবে গণ্য করতে হয়েছে। আমরা গুলি করিনি। কিন্তু তাদের ওপর নজর রাখছি।

শনিবার কয়েকশ বেসামরিক মানুষকে মুক্তি দেওয়া হয়, আরও অনেকে পালিয়ে গেছে। এর আগে যুদ্ধের সময় আইএসকে নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল এসডিএফ। কিন্তু আইএস তা প্রত্যাখ্যান করে।

কর্নেল গার্ভার জানান, জঙ্গিরা লাইন অব ফায়ারে বেসামরিক মানুষদের নিয়ে আসে। গুলি করা হলে তা তাদের প্রপাগান্ডায় ব্যবহার করবে বলে।

এর আগে ফালুজা থেকে বিরাট গাড়িবহর নিয়ে আইএস জঙ্গিরা পালানোর সময় বোমা বর্ষণ করে ইরাকি ও মার্কিন জোটের যুদ্ধবিমান। এতে অন্তত ১৭৫টি গাড়ি ধ্বংস হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম