ইসরায়েলের সঙ্গে চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ২৩:১৬আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২৩:২৮

ইসরায়েলের সঙ্গে চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট তুরস্কের পার্লামেন্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির অনুমোদন দিয়েছে। শনিবার দেশটির পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। গত মাসে দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার কারণে চুক্তির অনুমোদনে দেরি হয়।

দীর্ঘ ছয় বছর পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার চুক্তির অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। পার্লামেন্ট অধিবেশন গ্রীষ্মকালীন বিরতিতে যাওয়ার আগেই এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী ২০১০ সালে গাজামুখী তুরস্কের একটি ত্রাণবাহী জাহাজে কমান্ডোদের অভিযানের ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েল তুরস্ককে দুই কোটি ডলার দেবে। ওই অভিযানে তুরস্কের ১০ নাগরিক নিহত হয়েছিলেন। এ ঘটনার পরই তুরস্ক-ইসরায়েল সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়।

ইসরায়েল চুক্তি কার্যকর হওয়ার ২৫ কর্মদিবসের মধ্যে তুরস্ককে থোক অর্থ দেবে বলে খবরে বলা হয়েছে।

চুক্তি অনুযায়ী ওই অভিযানের জন্য ইসরায়েলের কোনও ব্যক্তি বিশেষকে অপরাধী কিংবা আর্থিকভাবে দায়ী করা যাবে না।

ইসরায়েলের কেবিনেট মন্ত্রীরা গত জুনে এ চুক্তির অনুমোদন দিয়েছিলেন। তবে গত ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার পর সময়ের কারণে আঙ্কারা চুক্তিটি পার্লামেন্টে পাঠাতে পারেনি।

এখন চুক্তিটি অনুমোদন পাওয়ায় উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারে দূত বিনিময় প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

চুক্তির ফলে ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহে তুরস্ককে অনুমতি দিতে হামাস নিয়ন্ত্রিত গাজা প্রণালীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হবে। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান