সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নুসরা ফ্রন্টের কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১২:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১২:১৪

মার্কিন বিমান হামলায় নুসরা ফ্রন্ট কমান্ডার নিহত সিরিয়ায় বিমান হামলায় আল কায়েদার সহযোগী নুসরা ফ্রন্টের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। পেন্টাগন তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা উল্লেখ করার পর সোমবার জিহাদি সংগঠনের পক্ষ থেকে নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। জিহাদি ওই সংগঠন আগে আল কায়েদার সহযোগী বলে পরিচিত। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে

জিহাদি সংগঠন নুসরা ফ্রন্ট বর্তমানে ফাতেহ আল শাম ফ্রন্ট নামে পরিচিত। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইদলিব প্রদেশের পশ্চিমে মার্কিন জোটের বিমান হামলার পর মিসরের নাগরিক আহমেদ সালামা মাবরৌক নিহত হয়েছেন। তিনি আবু ফারাজ নামেও পরিচিত ছিলেন।

১৯৫৬ সালে কায়রোর উপকণ্ঠে জন্ম নেওয়া মাবরৌক আল কায়েদার প্রবীণ নেতা ও ফাতেহ আল শাম ফ্রন্টের কমান্ডার ছিলেন।

পেন্টাগন মুখপাত্র পিটার কুক ইদলিবের কাছে মাবরৌককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি মাবরৌককে সিরিয়ার অন্যতম শীর্ষ আল কায়েদা নেতা ও  সন্ত্রাসীদের উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। তার সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্ক ছিল বলেও তিনি জানান।

তবে কুক বলেন, বিমান হামলায় তিনি সত্যিই নিহত হয়েছেন কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেন, সত্যিই তিনি নিহত হলে শীর্ষ আল কায়েদা নেতা ও চরমপন্থীদের মধ্যে সমন্বয় সাধনে ব্যাঘাত ঘটবে।

কুকু বলেন, আল কায়েদার অভিযান ব্যাহত করতে এবং তাদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অব্যাহতভাবে সংগঠনটির নেতাদের লক্ষ্যে পরিণত করবে। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম