সিরিয়ায় অল্পের জন্য সংঘর্ষ এড়ালো রুশ-মার্কিন যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৬, ২৩:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২৩:৪৮

সিরিয়ায় অল্পের জন্য সংঘর্ষ এড়ালো রুশ-মার্কিন যুদ্ধবিমান সিরিয়ার আকাশে অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। একটি গোপন অভিযানের সময় বিরাটাকারের একটি মার্কিন বিমানের খুব কাছে চলে এসেছিল রাশিয়ার যুদ্ধবিমান। এমনই কাছে যে, রাশিয়ান বিমান থেকে মার্কিন বিমানের ঝাঁকুনি টের পেয়েছেন রুশরা। শুক্রবার মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র বিমানবাহিনীর কর্নেল জন ডোরিয়ান জানান, ১৭ অক্টোবর এ ঘটনাটি ঘটে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে মার্কিন সেনাবাহিনীকে জানানো হয়। তবে রাশিয়া বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ করে।

ডোরিয়ান জানান, রুশ যুদ্ধবিমানটি মার্কিন বিমানের অর্ধেক মাইলেরও কম দূরত্বে কাছাকাছি চলে আসে। মার্কিন বিমানটিকে বড় আকারের উল্লেখ করলেও তার নাম প্রকাশ করতে তিনি রাজি হননি। তিনি বলেন, দুই বিমান এতো কাছাকাছি চলে এসেছিল যে একে অপরের কম্পন অনুভব করতে পারছিল।’

রুশ যুদ্ধবিমান কাছাকাছি আসলেও তাতে মার্কিন বিমানের ক্রুদের কোনও ঝুঁকি ছিল না বলে জানান তিনি।

কেন এ ঘটনাটি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘কারণ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করি। এ আলোচনা ছিল একান্ত। উভয় দেশই চলমান উত্তেজনাকে আরও বৃদ্ধি করতে আগ্রহী নয়। ফলে তা ওই সময় প্রকাশ করা হয়নি।’

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে সাড়া দিয়ে রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ এমনকি হসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিপরীতে বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। সূত্র: সিবিএস নিউজ।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের