তুরস্কে রেস্তোরাঁয় দুই বন্দুকধারীর হামলা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ০১:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০১:০৮

তুরস্কে রেস্তোরাঁয় দুই বন্দুকধারীর হামলা তুরস্কের ইস্তানবুলে একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। তাদের গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ইস্তানবুলের ফাতিহ জেলায় এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে স্টার জানায়, এ গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাই। হামলার বিস্তারিত এখনও জানা যায়নি। এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে।
বুধবারের এই বন্দুকধারীদের হামলা ঘটলো এমন সময় যখন একটি নাইটক্লাবে হামলার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক। নববর্ষের রাতে নাইট ক্লাবে চালানো ওই ভয়াবহ হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন কমপক্ষে ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। হামলাটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: দ্য স্টার।
/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম