মসুলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় ইরাকি বাহিনীর নতুন অভিযান

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৭, ২৩:৪৬আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২৩:৪৮

মসুলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় ইরাকি বাহিনীর নতুন অভিযান মসুলের পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত চারটি এলাকায় ইরাকের নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ও রয়েছে। রবিবার ইরাকি সেনা সূত্র এ কথা জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ইরাকি বাহিনী মুসল শহরের পশ্চিমাঞ্চল পুনর্দখলে ১৯ ফেব্রুয়ারি বড়ো ধরনের অভিযান শুরু করে।  আইএসের নিয়ন্ত্রণে থাকা এটিই সবচেয়ে জনঅধ্যুষিত এলাকা। ইরাকি বাহিনী এর আগে মসুলের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণের জন্যে অভিযান শুরু করে। এরইমধ্যে তারা আইএসের কাছ থেকে বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড এক বিবৃতিতে জানায়, ফেডারেল পুলিশ ও র‌্যাপিড রেসপন্স ডিভিশন ফোর্স আল দিনদান ও আল দাবাসা এলাকায় হামলা চালায়।

নিনেভেহ’র গভর্ণরের সদরদপ্তরসহ কয়েকটি সরকারি অফিস ভবন আল দাবাসায় অবস্থিত। মসুল নিনেভেহ প্রদেশের রাজধানী।

জয়েন্ট ফোর্সের অপর এক বিবৃতিতে বলা হয়, এ ছাড়া সন্ত্রাস দমন-বিরোধী বাহিনী আল সামুদ ও তাল আল রুমান এলাকাতেও হামলা চালিয়েছে। তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আইএস ২০১৪ সালে বাগদাদের পশ্চিম ও উত্তরাঞ্চলের ব্যাপক এলাকা দখলে নেয়। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সমর্থনে ইরাকি বাহিনী হারানো এলাকার অনেকাংশই পুনরুদ্ধার করে। ১৭ অক্টোবর এ পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম