সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের হুমকি দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ২১:০১আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২১:০৩

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের হুমকি দিলো ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের হুমকি দিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে যদি আবারও সিরিয়া গুলি ছুড়ে তাহলে এ হুমকি কার্যকর করা হবে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ইসরায়েল-সিরিয়া বেশ কয়েক বছরের মধ্যে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তাদের একটি যুদ্ধবিমান বিমানবিধ্বংসী রকেট ছুড়ে ভূপাতিত করেছে সিরিয়া। আর সিরিয়া অভিযোগ করেছে, ইসরায়েলের বিমান তাদের ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে।

ইসরায়েলের বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রের বহরে হামলা চালানো চারটি ইসরায়েলি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে সিরিয়া। তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বিমানকে ভূপাতিত করে সিরিয়া। ইসরায়েলের অ্যারিয়াল প্রতিরক্ষা ব্যবস্থায় তা ধরা পড়েছে।

চলমান এ উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগড লিয়েবারম্যান ইসরায়েলের রাষ্ট্রীয় রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, এরপর যদি সিরিয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আমাদের যুদ্ধবিমানের বিরুদ্ধে তাহলে কোনও দ্বিধা ছাড়াই তা ধ্বংস করে দেওয়া হবে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের