দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ওপর আসাদবাহিনীর বিমান হামলা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ২৩:৩৮আপডেট : ২০ মার্চ ২০১৭, ২৩:৩৮

দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ওপর আসাদবাহিনীর বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সোমবার প্রচণ্ড বিমান হামলা শুরু করেছে সরকারিবাহিনী। রবিবার ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ২৫জন নিহত হওয়ার পর নতুন করে সরকারিবাহিনীর ওপর হামলা চালায় বিদ্রোহীরা। এরপর সরকারিবাহিনী বিমান হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘ভোর থেকে বিদ্রোহীদের অধিকৃত জোবারে প্রচণ্ড বিমান হামলা শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রবিবার যেসব বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছিল সরকার ও তার মিত্র বাহিনী তাদের ওপর হামলা শুরু করেছে।’

রবিবার ভোরে পূর্বাঞ্চলীয় জোবার এলাকার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ফাতেহ আল-শাম ফ্রন্টের নেতৃত্বে বিদ্রোহী ও জিহাদিরা হামলা শুরু করে। এরপর তারা পাশের আব্বাসিদ স্কোয়ার এলাকায় ঢুকে পড়ে।

দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্রোহীরা আব্বাসিদ স্কোয়ারে প্রবেশ করে। কিন্তু সন্ধ্যার পর সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

এর আগে মার্চ মাসের শুরু থেকেই দামেস্কতে একাধিক আত্মঘাতী হামলা হয়েছে। সর্বশেষ বুধবার দামেস্কের একটি আদালত ও রেস্তোরাঁয় আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের