ইরাকে আইএস’র হাতে আটক ৩৬ ইয়াজিদি ‘ক্রীতদাস’ মুক্ত

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ২১:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২২:১৭

ইরাকে আইএস’র হাতে আটক ৩৬ ইয়াজিদি ‘ক্রীতদাস’ মুক্ত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে প্রায় তিন বছর ক্রীতদাস হিসেবে আটক থাকা ৩৬ জন ইয়াজিদিকে মুক্ত করা হয়েছে। রবিবার ইরাকের অবস্থিত জাতিংঘের কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মুক্ত করা ৩৬ জনের দলটির মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছে। তাদেরকে কুর্দি-প্রধান উত্তর ইরাকের দোহুকে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

মুক্ত হওয়া ইয়াজিদিদের আটকের পর আইএস তাদের দাস হিসেবে ব্যবহার করত। যৌন নির্যাতনও চালানো হতো বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

তবে ঠিক কোথায় তাদের আটকে রাখা হয়েছিল এবং কিভাবে মুক্ত করা হয়েছে তা বিস্তারিত জানায়নি জাতিসংঘ।

সংস্থাটির মতে, ৩৬ জনকে মুক্ত করা হলেো এখনও আইএসের হাতে আরও প্রায় ১৫শ’ নারী ও শিশু আটক আছে। ইয়াজিদিরা  খ্রিস্টান ধর্মালম্বী।

ইরাকে ২০১৪ সালে যখন আইএস দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় তখন তারা সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বহু লোককে হত্যা ও বন্দি করে। সূত্র: বিবিসি।
/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম