কাতার সংকট: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সৌদি বাদশা’র আলটিমেটাম

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ২০:২০আপডেট : ১৬ জুন ২০১৭, ২০:২১

নওয়াজ শরিফ কাতার প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আলটিমেটাম দিয়েছেন সৌদি বাদশা সালমান। উপসাগরীয় আরবদেশগুলোর চলমান এ কূটনৈতিক সংকটে কোনও একটি পক্ষ বেছে নিতে নওয়াজকে বলেছেন বাদশা সালমান। সৌদি বাদশা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, আপনি কি আমাদের পক্ষে আছেন নাকি কাতারের পক্ষে?

বৃহস্পতিবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

গত সোমবার সৌদি আরবের জেদ্দায় দুই রাষ্ট্র নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতারের কূটনৈতিক সংকট সমাধানে মধ্যস্ততার চেষ্টা করেন নওয়াজ শরিফ। তার পক্ষে জানানো হয়, সংকট সমাধানের জন্য পাকিস্তান কোনও পক্ষে অবস্থান নিতে চায় না। এরপরই সৌদি বাদশা নওয়াজ শরিফের কাছে জানতে, পাকিস্তান কার পক্ষে অবস্থান করছে।

সিনিয়র সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে সৌদি আরবের পক্ষে অবস্থান না নিয়ে রিয়াদের হয়ে তারা কাতারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী। এ জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী কুয়েত, কাতার ও তুরস্ক সফর করবেন।

নওয়াজ শরিফের সৌদি আরব সফরে তার সঙ্গে রয়েছেন সেনা প্রধান জেনারেল ওমর জাভেদ বাওজা।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মধ্যস্ততা করার চেষ্টায় সংকট সমাধানে কোনও সুফল আসেনি। অবশ্য সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থে উপগসাগরীয় অঞ্চলে চলমান কূটনৈতিক সংকটের সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, ৫ জুন ২০১৭ সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় ছয়টি আরব দেশ। দেশগুলো হচ্ছে: সৌদি আরব, মিসর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। দেশগুলোর পক্ষ থেকে কাতারের বিরুদ্ধে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক