ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক শান্তিচুক্তি নিয়ে হামাসের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৮:৩৮আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৮:৩৯

ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক শান্তিচুক্তি নিয়ে হামাসের হুঁশিয়ারি ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক ও রাজনৈতিক শান্তিচুক্তির পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ারির কথা জানিয়েছেন হামাসের নতুন নির্বাচিত রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া। দায়িত্ব গ্রহণের পর বুধবার সংবাদ সম্মেলনে এ সতর্কতার কথা বলেছেন তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ইসমাইল হানিয়েহ বলেন, মার্কিন প্রশাসন যে ঐতিহাসিক আঞ্চলিক শান্তিচুক্তির প্রত্যাশা করছে তা ফিলিস্তিনিদের লক্ষ্য ধূলিস্যাৎ করে দেবে। ফিলিস্তিনিদের স্বার্থ ও অধিকারের নিরাপত্তা নিশ্চিত করে না এমন কোনও প্রস্তাব আমরা কখনও গ্রহণ করব না।

হানিয়েহ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলের চাপে শান্তিচুক্তির পক্ষে পদক্ষেপ দ্রুততর হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করে না এবং জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা দেয় না  এমন কোনও সমাধান বা সমঝোতা ব্যর্থ হতে বাধ্য।

সংবাদ সম্মেলনে হামাসের রাজনৈতিক নেতা জানান, হামাস প্রতিনিধি দলের কায়রো সফরের ফলে মিসরের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী