কুয়েতে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১৪:২৩আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৪:২৪

গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে কুয়েত সিটিতে  নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও ১৪জন কূটনীতিককে বহিষ্কার করেছে কুয়েত। বৃহস্পতিবার কুয়েতের সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এ বহিষ্কারের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের আরও অবনতি ঘটলো।

কুয়েতে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, রাষ্ট্রদূত ও কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি ইরাকের সাংস্কৃতিক ও সামরিক মিশন বন্ধ করার নির্দেশ দিয়েছে। আদালতের একটি মামলার জের ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটছে।

ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, কুয়েত ইরানি দূতাবাসের ১৯জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪জনকে থাকার অনুমতি দিয়েছে। ৪৫ দিনের মধ্যে কুয়েত ছেড়ে যেতে বলা হয়েছে ইরানি কূটনীতিকদের।

রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাটি কুয়েতের জন্য বিরল ঘটনা। মধ্যপ্রাচ্যের এই দেশটি অঞ্চলটিতে সংঘাত ও বিরোধ এড়িয়ে চলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে কুয়েতের আমির কূটনৈতিক সমাধানে মধ্যস্ততা করে থাকেন।

কুয়েতের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী শেখ মোহাম্মেদ আল-মুবারক আল-সাবাহ এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক রীতি ও ভিয়েনা কনভেনশন মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে গত বছর কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নকারী সৌদি আরব কুয়েতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

গত বছর কুয়েত ২৩ জনকে ইরান ও লেবাননের হেজবুল্লাহ’র হয়ে গোয়েন্দাবৃত্তির অভিযোগে সাজা দেয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ১জন ইরানি ও বাকিরা কুয়েতের নাগরিক। বিচারের সময় বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ইরান এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক