কাতার ইস্যুতে বৈঠকে বসছে অবরোধ আরোপকারী ৪ দেশ

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৭, ১৭:২৬আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৮:৪৫

কাতার ইস্যুতে আলোচনা করতে বৈঠকে বসছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অবরোধ আরোপকারী চারটি দেশ। শুক্রবার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, শনিবার বাইরাইনের মানামাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

কাতার ইস্যুতে বৈঠকে বসছে অবরোধ আরোপকারী ৪ দেশ

৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর  কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে।  যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র, কাতার, যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যস্ততাও সংকট মীমাংসার দিকে আগায়নি।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বৈঠকটি দুই দিন চলবে।

বৈঠকে চারটি দেশ কাতারের কাছে উত্থাপিত শর্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন। শর্তগুলোর মধ্যে রয়েছে, চারটি দেশের অভ্যন্তরের কাতারের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়।

গত সপ্তাহে আরব দেশগুলো সন্ত্রাসবাদে জড়িত আখ্যায়িত করে কাতার সংশ্লিষ্ট ১৮ ব্যক্তি ও গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে। এ তালিকার প্রতিক্রিয়ায় কাতারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেছেন, এ কালো তালিকার কোনও ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্যই তালিকা করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের