কাতার সংকটের দুই মাস: ইঙ্গিত নেই সমাধানের

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ১৯:৫৯আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:০০

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে চারটি আরব দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপের দুই মাস পার হয়েছে। চারটি দেশ সংকট সমাধানে ১৩টি শর্ত দিয়ে আলোচনায় আহ্বান জানালেও কাতার আরব দেশগুলোকে একরোখা বলে আখ্যায়িত করেছে। কুয়েত, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সংকট সমাধানে মধ্যস্ততা করার চেষ্টা করলেও এখন পর্যন্ত সমাধানের কোনও ইঙ্গিত দৃশ্যমান হয়নি।

কাতার সংকটের দুই মাস: ইঙ্গিত নেই সমাধানের

৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর  কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে।  যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী ৪ দেশ শর্ত সাপেক্ষে সংকট সমাধানে আলোচনায় বসতে রাজি হওয়ার কথা জানানো হয়েছে। আলোচনায় বসার আগে কাতারকে সন্ত্রাস ও জঙ্গিবাদে  অর্থায়ন ও সমর্থন বন্ধের প্রতিশ্রুতি, অন্য দেশের পররাষ্ট্র বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি এবং ১৩টি শর্তের বিষয়ে জবাব দিতে হবে। ২৯ ও ৩০ জুলাই কাতার ইস্যুতে বাহরাইনে বৈঠকের পর এই ঘোষণা আসে।

এর আগে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আরব দেশগুলো সন্ত্রাসবাদে জড়িত আখ্যায়িত করে কাতার সংশ্লিষ্ট ১৮ ব্যক্তি ও গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে। এ তালিকার প্রতিক্রিয়ায় কাতারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেছেন, এ কালো তালিকার কোনও ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্যই তালিকা করা হয়েছে।

অবরোধ চলাকালে সৌদি আরবের বিরুদ্ধে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের রাজনীতিকরণের অভিযোগ তুলেছে কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) দাবি করেছে,  রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ। এ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগও দিয়েছে তারা।

চলমান অবরোধে কাতারের অর্থনীতি ও দেশের মানুষের জীবনে খুব বেশি প্রভাব পড়েনি বলে দাবি কাতারি সংবাদমাধ্যমের। অনেক কাতারি মনে করছেন, এই অবরোধের ফলে কাতার আরও শক্তিশালী হয়েছে এবং নিজের সামর্থ্য সম্পর্কে অবগত হতে পেরেছে।

অবরোধে পণ্য আমাদানির ক্ষেত্রে কাতার ওমানের বন্দর ব্যবহার করে নতুন সমুদ্র পথ চালু করেছে। এর মধ্য দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে তুরস্ক, ইরান ও ভারত থেকে। এমনকি বিমান পথেও পণ্য আমদানি করছে কাতার। সূত্র: আল-আরাবিয়া, কাতার পেনিনসুলা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম