সিরিয়ায় ইরানের প্রভাব বৃদ্ধি ইসরায়েলের জন্য হুমকি: পুতিনকে নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ২২:১৬আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২২:৩৪

সিরিয়ায় ইরানের প্রভাব বৃদ্ধি ইসরায়েলের জন্য হুমকি: পুতিনকে নেতানিয়াহু সিরিয়ায় ইরানের ক্রমাগত প্রভাব বৃদ্ধি ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠেছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্যও হুমকি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই আশঙ্কার কথা জানিয়েছেন রাশিয়ার সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাশিয়ার সোচিতে এই দুই রাষ্ট্র প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়।

সোচির কৃষ্ণ সাগরের তীরবর্তী একটি রিসোর্টে বৈঠকে নেতানিয়াহু পুতিনকে বলেন, মি. প্রেসিডেন্ট, যৌথ প্রচেষ্টায় আমরা ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করছি এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু খারাপ বিষয় হলো যেখানে পরাজিত আইএস অদৃশ্য হচ্ছে সেখানেই ইরান প্রবেশ করছে।

নেতানিয়াহু আরও বলেন, আমরা এক মুহূর্তও ভুলে থাকতে পারি না যেভাবে ইসরায়েলকে ধ্বংস করতে ইরান প্রতিদিন হুমকি দিচ্ছে।

পুতিনকে নেতানিয়াহু আরও জানান, ইরাক, ইয়েমেন ও লেবাননের বড় অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে ইরান অনেক এগিয়ে গেছে।

বৈঠকের যে অংশতে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল তাতে সিরিয়ার ইরানের ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের কোনও জবাব দেননি পুতিন।

২০১৫ সালে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ায় অভিযান চালায় রাশিয়া। আইএসবিরোধী লড়াইয়ে অংশ নেয় রুশ সেনারা। ইসরায়েলের চিরশত্রু ইরান ও লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীকে সিরিয়ায় আসাদের সমর্থনে অভিযানগুলো চালাচ্ছে রাশিয়া।

গত কয়েক মাসে সিরিয়ায় রাশিয়ার উদ্যোগে কয়েকটি এলাকায় অস্ত্রচুক্তি বাস্তবায়িত হচ্ছে। ইসরায়েলের আশঙ্কা এসব এলাকায় ইরানের সেনা ও হেজবুল্লাহ’র সদস্যদের মোতায়েন করা হতে পারে। তবে মস্কো দাবি করেছে আসছে, তাদের শক্তির কারণে ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হেজবুল্লাহ নতুন কোনও যুদ্ধ শুরু করবে না। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম