১৭০০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ১৬:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:৪০

আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭০০ বিদেশি শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদ থেকে তাদের ফেরত পাঠানো হয়। তবে এসব প্রবাসীরা কোন কোন দেশের তা জানা যায়নি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর সোমবার এ খবর জানিয়েছে।

১৭০০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো সৌদি আরব

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম আল-রিয়াদের খবর অনুসারে, প্রবাসী বিষয়ক অধিদফতর সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে গ্রেফতারকৃত প্রবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেয়।

রিয়াদের কারা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আল-কাউট জানান, প্রবাসী অধিদফতর আইন লঙ্ঘনকারীদের তথ্য প্রদানে সহযোগিতা করে। এমনকি তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নথিপত্র ও বিমানবন্দরে পাঠানোর কাজে সহযোগিতা করে।

‘আইন লঙ্ঘনহীন দেশ’ অভিযান চালু হওয়ার পর এ পর্যন্ত ৪ হাজার ২৩৬জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১ হাজার ৬৬৩ জনকে ।

২৯ মার্চ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযান চালু করে। এর মূল লক্ষ্য যেসব প্রবাসী দেশটির শ্রমনীতি ও নিয়মনীতি লঙ্ঘন করছেন তাদের বিনা সাজায় ফেরত পাঠানো।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম