হেজবুল্লাহ নিরস্ত্র হলেই রক্ষা পাবে লেবানন: সৌদি আরব

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ১৮:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন, লেবাননকে অপহরণ করেছে হেজবুল্লাহ এবং দেশটি একমাত্র রক্ষা পেতে যদি এই সংগঠনকে নিরস্ত্র করা হয়। ইতালিতে এক সংবাদসম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি হেজবুল্লাহকে নিরস্ত্র করা যায় তাহলে লেবানন রক্ষা বা উন্নতি করতে পারে। যতক্ষণ সশস্ত্র মিলিশিয়ারা থাকবে ততক্ষণ লেবাননে শান্তি আসতে পারে না।

লেবাননের পরিস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে জুবেইরি মধ্যপ্রাচ্যজুড়ে সরকারবিরোধিতায় সহযোগিতার জন্য ইরানকে দায়ী করেছেন। তিনি বলেন, ১৯৭৯ সাল থেকেই ইরানিরা এ অঞ্চলে হত্যা করে পার পেয়ে যাচ্ছে। অবশ্যই এটাকে থামানো উচিত।

প্রায় এক মাস আগে সৌদি আরব সফরে থাকা লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। যা লেবাননে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংকট তৈরি করে। সৌদি আরব ও ইরানের আঞ্চলিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় লেবানন। হেজবুল্লাহ দাবি করে হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে সৌদি আরব এবং দেশটির প্রেসিডেন্ট মাইকেল আউনও জানান, হারিরিকে জিম্মি করেছে রিয়াদ। সৌদি আরব হারিরির পদত্যাগে ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে।

সৌদি আরবের আশঙ্কা, হিজবুল্লাহ ও ইরান প্রতিবেশী ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে নিয়ন্ত্রণ নিতে চাইছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের