জেরুজালেম নিয়ে জুমার খুতবায় নীরব ছিলেন মক্কা ও মদিনার ইমাম

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ২৩:০৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২৩:১০

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতির বিষয়ে জুমার নামাজের খুতবায় সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির ইমামরা নীরব ছিলেন।

জেরুজালেম নিয়ে জুমার খুতবায় নীরব ছিলেন মক্কা ও মদিনার ইমাম

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এই দুই মসজিদের ইমাম জুমার নামাজের খুতবায় ট্রাম্পের স্বীকৃতির বিষয়টি উল্লেখ করেননি। ফিলিস্তিনিদের আইনি অধিকার রক্ষায় সৌদি আরবের অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন।

ইসলাম ও মুসলমানদের জন্য সবচেয়ে ভালো যা হয় তা করায় সৌদি বাদশাহ সালমান ও অন্যান্য মুসলিম নেতাদের প্রশংসা করা হয়েছে মসজিদে হারামের খুতবায়।

তবে মসজিদে নববির খুতবায় জেরুজালেম প্রসঙ্গই উত্থাপন করেননি শেখ আব্দুল্লাহ আল-বয়েইজান। তিনি বছরজুড়ে ঋতু পরিবর্তনে আল্লাহ’র রহমতের বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে, জেরুজালেম নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে সৌদি আরবের রাজ আদালত ব্যাপক আকারে বিষয়টি প্রচার না করতে আদেশ জারি করেছে। এছাড়া জর্ডানের আম্মানে সৌদি আরব ও বাহরাইনের দূতাবাস দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রের পদক্ষেপবিরোধী প্রতিবাদে অংশগ্রহণ না করার জন্য পরামর্শ দিয়েছে।

জেরুজালেম নিয়ে ট্রাম্পের বিতর্কিত ঘোষণায় চরম উত্তেজনা বিরাজ করছে। তার নীতির পরিবর্তনকে ইসরায়েল স্বাগত জানালেও আরব এবং মুসলিম বিশ্ব নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদেশগুলোও কয়েকদশকের নীতি বদলে দেওয়ার এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম