তিন মাসে ১১ হাজারের বেশি হুথি বিদ্রোহী নিহত: সৌদি জোট

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮

গত তিন মাসে ইয়েমেনে ১১ হাজারের বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তিন মাসে ১১ হাজারের বেশি হুথি বিদ্রোহী নিহত: সৌদি জোট

রিয়াদে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সৌদি আরবের রাজধানীকে লক্ষ্য করে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনও ক্ষতি করতে পারেনি। এ পর্যন্ত সৌদি আরবকে লক্ষ্য করে ৮৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

মুখপাত্র বলেন, ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা প্রমাণ করে ইরান ও হুথি মিলিশিয়ারা উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। এতে আরও প্রমাণ হয়, ত্রাণ সরবরাহের কথা বলে অস্ত্র পাচার অব্যাহত রয়েছে।

আল-মালিকি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় এ অঞ্চলে ইরানের হস্তক্ষেপের বিষয়টি বুঝতে পারছে। ইরান যে বিশ্বের কয়েকটি সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাও এখন বুঝতে পারছে তারা।

তিনি বলেন, ২০১৫ সালের মার্চে জোট সেনারা অভিযান শুরুর করার আগে হুথিরা ইয়েমেনের ৯০ শতাংশ ভূখণ্ড দখলে নিয়েছিল। কিন্তু এখন বৈধ সেনারা ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে নির্বাসনে যান। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সমর্থনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। বিভিন্ন ত্রাণ সংস্থার মতে, দেশটিতে প্রায় ৮০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবস্থান করছে। কলেরা ও ডিপথেরিয়া ছড়িয়ে পড়েছে। দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বলছে, হুদাইদাহ ও সালিফ বন্দরে প্রথম দফায় খাদ্য ও জ্বালানি পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।  কারণ ২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ ইয়েমেন খাদ্য, জ্বালানি ও ওষুধের ওপর প্রায় সম্পূর্ণভাবে নির্ভরশীল। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান