ফিলিস্তিনিদের হত্যার সময় এসেছে: ইসরায়েলি মন্ত্রী

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২০:০৫

 

ইসরায়েলের কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী উরি অ্যারিয়েল বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বেশি ফিলিস্তিনিকে আহত ও হত্যা করা উচিত। বুধবার রিশেট বেট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন।  ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে।

ইসরায়েলের কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী

উরি অ্যারিয়েল দাবি করেন, গত কয়েক দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু এতে করে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তুলেন, আমাদের যেসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তা কেন রাখা হয়েছে। আমরা তা ছুড়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি পাচ্ছি কিন্তু কেউ আহত হচ্ছে না। এখন সময় হয়েছে সেখানে (গাজা) আহত ও হত্যার।

অ্যারিয়েল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিয়েবারম্যানকে আহ্বান জানান পশ্চিম তীরের ফিলিস্তিনি সন্ত্রাসীদের ও তাদের বাড়িঘর ধ্বংসের জন্য ‘মুলা ঝুলানো’র নীতি অনুসরণ করার জন্য। তিনি বলেন, ওইখানে (পশ্চিম তীর) আমরা ভিন্ন নীতি অনুসরণ করব। এর উদ্দেশ্য হবে যারা আমাদের সঙ্গে সহাবস্থান করতে চায় তাদের জন্য সুবিধা দেওয়া। আর যারা ইহুদিদের ক্ষতি করতে চায় তাদের জীবন অতিষ্ট করে তোলা।

ইসরায়েলি মন্ত্রী হামাসকে হুমকি হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের উচিত না শুধু নিজেদের রক্ষা করা। আমাদের উচিত আক্রমণ করা। কেউ যদি আমাদের আক্রমণ করতে আসে তাহলে আগেই তাকে আক্রমণ করা।

২০১৭ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় ৫৯ বার হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সুড়ঙ্গ পথ, প্রশিক্ষণ শিবির ও অস্ত্র উৎপাদন কেন্দ্র। বেশির ভাগ হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের স্থাপনা।

৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর গাজায় ইসরায়েলি রকেট হামলায় দুই হামাসকর্মী নিহত হয়েছিলেন।

 

 

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান