সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৫১

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আবারও সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাজরানে এ হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টিভি। সৌদি আরবের সামরিক বাহিনীর এক মুখপাত্রও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে।

সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

আল-মাসিরাহ’র খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছিল দূরপাল্লার এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তা ছোড়া হয়। তবে এতে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ নিয়ে হুথি বিদ্রোহীরা বেশ কয়েকবার সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় তেমন কোনও ক্ষয়ক্ষতি না হলেও রিয়াদ ও তেহরানের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ইরানের বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও কারিগরি জ্ঞান দিয়ে সহযোগিতার অভিযোগ তুলেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ইরান ও হুথিরা এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান