পিছিয়ে গেলো ইসরায়েলি সেনাদের হাতে বন্দি আহেদ তামিমির বিচার

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ২২:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২২:৪৫

দখলদার ইসরায়েলি সেনাকে থাপ্পড় মেরে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা আহেদ তামিমির বিচার পিছিয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার তামিমির আইনজীবী জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েল তামিমির বিচার পিছিয়ে দিয়েছে। 

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেছেন আহেদ তামিমি

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ১৬ বছরের আহেদ তামিমির বিচার শুরু হওয়ার কথা ছিল বুধবার (৩১ জানুয়ারি)। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী বিচারের তারিখ পিছিয়ে দিয়েছে। তামিমির মা নারিমানের বিচারও শুরু হবে ৬ ফেব্রুয়ারি। বিচার চলাকালীন তামিমি ও তার মাকে কাস্টডিতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার এই ঘটনায় ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন ইসরায়েলের কারাগারে তামিমিসহ নাবালকদের বন্দি রাখায় উদ্বেগ জানিয়েছে।

দখলদার ইসরায়েলি সেনাকে থাপ্পড় ও লাথি মারার ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন আহেদ তামিমি। এমন দুঃসাহসিকতা দেখানোয় গত ডিসেম্বরে মা-সহ তাকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। জানুয়ারির শুরুতে তার বিরুদ্ধে ১২টি অভিযোগ দায়ের করা হয়। এরমধ্যে রয়েছে ইসরায়েলি সেনাকে লাঞ্ছিত করা, তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং পাথর ছোড়ার মতো অভিযোগ। তামিমির মুক্তির দাবি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। তিনি হয়ে উঠেছেন ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলন ও তৃতীয় ইন্তিফাদার প্রতীকী চরিত্র। ফিলিস্তিনি ও ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সমর্থকদের কাছে ‘প্রতিরোধের নারী নেত্রী’ স্বীকৃতি পেয়েছেন তামিমি।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান