ইরাকে পৌঁছেছে রাশিয়ার টি-৯০ যুদ্ধ ট্যাংকের প্রথম চালান

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩

রাশিয়ার তৈরি টি-৯০ যুদ্ধ ট্যাংকের প্রথম চালান ইরাকে পৌঁছেছে। গত বছর স্বাক্ষরিত অস্ত্র ক্রয় সংক্রান্ত এক চুক্তির আওতায় এই ট্যাংক পেলো ইরাক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তবে ঠিক কতটি ট্যাংক পৌঁছেছে তা জানানো হয়নি।

ইরাকে পৌঁছেছে রাশিয়ার টি-৯০ যুদ্ধ ট্যাংকের প্রথম চালান

শুক্রবার ইরাকের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় বন্দর উম কাসরে পৌঁছানো ট্যাংকগুলো বসরা শহর দিয়ে রাজধানী বাগদাদে পৌঁছাবে। তবে ঠিক কতটি ট্যাঙ্ক পৌঁছেছে তা নিশ্চিত করেননি তিনি।

গত বছর স্বাক্ষরিত এক অস্ত্র ক্রয়চুক্তি অনুযায়ী রাশিয়ার নির্মিত এই ট্যাংক ৭৩টি কেনার কথা রয়েছে ইরাকের।

ইরাকের প্রতিরক্ষা সূত্রের মতে, বাকি ট্যাংকগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। ট্যাংকগুলো ইরাকি সেনাবাহিনীর বহরে যুক্ত হবে।

আইএস গোষ্ঠীর বিরুদ্ধে গত তিনবছর ধরে চলমান যুদ্ধে ইরাকের বেশ কয়েক ডজন সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্যাংকও ছিল।

/জেজে/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী