ইসরায়েল থেকে পশ্চিমা দেশে পাঠানো হবে আফ্রিকান অভিবাসীদের

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ২২:৪৬আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২২:৫৩

সোমবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, আফ্রিকা থেকে ইসরায়েলে যাওয়া অভিবাসীদের আফ্রিকাতে ফেরত পাঠানোর পরিকল্পনা তারা বাদ দিয়েছে। তবে তাদের সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার যে সমঝোতা হয়েছে সে সমঝোতা অনুযায়ী আফ্রিকা থেকে যাওয়া ওই অভিবাসীদের পশ্চিমা দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ পর্যায়ে ১৬ হাজার আফ্রিকান অভিবাসীকে ইসরায়েল থেকে কয়েকটি পশ্চিমা দেশে পাঠানো হবে। তবে বাকি আরও প্রায় ১৬ হাজার আফ্রিকান অভিবাসীকে আগামী ৫ বছরের জন্য অস্থায়ীভিত্তিতে থাকতে দেবে ইসরায়েল। অভিবাসীদের পশ্চিমা দেশে পাঠানোর খরচ দেবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর। 

ইসরায়েল থেকে পশ্চিমা দেশে পাঠানো হবে আফ্রিকান অভিবাসীদের

যে দেশগুলোতে আফ্রিকা থেকে ইসরায়েলে যাওয়া অভিবাসীদের পাঠানো হবে সে দেশগুলোর মধ্যে কানাডা, ইতালি এবং জার্মানির নাম জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন নতুন পাঁচ বছর মেয়াদি প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ দেবে। তার ভাষ্য, ‘আমাদের কথা, আপানার ১৬ হাজার ২৫০ জনকে নিন, আমরা আরও ১৬ হাজার ২৫০ জনকে অস্থায়ীভিত্তিতে থাকতে দেবো। এর অর্থ হচ্ছে, ১৮ মাসে অন্তত ৬ হাজার জনকে চলে যেতে হবে।’ ইউএনএইচসিআরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে তাদের সমঝোতা হয়েছে। তবে তিনি বিস্তারিত কোনও তথ্য দেননি।

ইহুদিদের জন্য নির্ধারিত রাষ্ট্র ইসরায়েল, ইহুদি জাতীয়তাবাদীদের এমন দাবির মুখে অভিবাসীদের নিয়ে চাপে পড়েছে ইসরায়েল। ক্ষমতাসীন ডানপন্থী সরকার তার সমর্থকদের দাবির মুখে আফ্রিকা থেকে যাওয়া অভিবাসীদের ইসরায়েল থেকে সরিয়ে দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে। ইসরায়েলে বর্তমানে প্রায় ৩৭ হাজার আফ্রিকান রয়েছে। প্রথমে ইসরায়েল অভিবাসীদের আফ্রিকাতে পাঠাতে রুয়ান্ডা ও উগান্ডার সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু ইসরায়েলের আদালতেই তা চ্যালেঞ্জের মুখে পড়ে। জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে নিন্দা জানায়। ইসরায়েলেও বিষয়টি নিয়ে জনগণের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছিল।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ২০ হাজার আফ্রিকান পুরুষ নাগরিককে নোটিস দিয়েছিল দেশ ছাড়ার জন্য। তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল দুই মাসের। বলা হয়েছিল , তা না হলে তাদেরকে জেলে পাঠানো হবে। আফ্রিকান অভিবাসীদের মধ্যে বেশিরভাগই সুদান ও ইরিত্রিয়ার। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা রুয়ান্ডা ও উগান্ডার মধ্যে কোন দেশে যেতে চায়। যে দেশে যেতে চায় সে দেশে যাওয়ার বিমান টিকেটসহ ৩ হাজার ৫০০ ডলার করে দেওয়া হবে ইসরায়েল ছাড়ার জন্য। কিন্তু আদালতের আদেশে সে প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এবারের নতুন সিদ্ধান্তে যুক্ত হলো জাতিসংঘ। তেকলিত মাইকেল ইরিত্রিয়া থেকে ইসরায়েলে গিয়েছিলেন এক দশক আগে। তার কাছে নতুন সিদ্ধান্তটিকে ভালোই মনে হয়েছে। ২৯ বছর বয়সী মাইকেলের ভাষ্য, ‘গত কয়েক বছর ধরে অনিরাপদ পরিবেশে ফেরত যাওয়ার কথা শুনে শুনে অনেকের মন ভেঙে গিয়েছিল।’

উল্লেখ্য, ইসরায়েলে আফ্রিকান অভিবাসীদের সবচেয়ে বড় বসতি দক্ষিণ তেল আবিবে। সেখানে পায় ১৫ হাজার আফ্রিকান অভিবাসী থাকেন। তাদের ওই এলাকায় বেশিরভাগ দোকানের নাম আফ্রিকান ভাষায় লেখা।পরিত্যাক্ত গুদামগুলোকে গির্জায় পরিণত করা হয়েছে। মূলত ইরিত্রিয়ার খ্রিস্টানরা ওই গির্জাগুলোতে যান। সূত্র: রয়টার্স। 

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের