মাহমুদ আব্বাসকে উৎখাতে কঠোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফিলিস্তিন

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৩:১৪আপডেট : ২৫ জুন ২০১৮, ১৩:১৭

ফিলিস্তিনের এক শীর্ষ মধ্যস্ততাকারী সায়েব এরেকাত অভিযোগ করেছেন, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকারকে উৎখাতের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ জ্যাসন গ্রিনব্লাটের মধ্যপ্রাচ্য সফর শেষে এই অভিযোগ তুললো ফিলিস্তিন। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অযোগ্য বলে দাবি করেছেন এরেকাত।

সায়েব এরেকাত

রবিবার আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-কুদস-এ কুশনারের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে কুশনার জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনা প্রকাশ করবে। এতে মাহমুদ আব্বাস অংশগ্রহণ না করলেও তা প্রকাশ করা হবে। একই সাক্ষাৎকারে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য মাহমুদ আব্বাসের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন।

কুশনারের সাক্ষাৎকারের পর রবিবার রামাল্লায় এরেকাত বলেন, ফিলিস্তিনের সরকারকে হটানোর জন্য যুক্তরাষ্ট্র কঠোর চেষ্টা করছে। কারণ প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকার আন্তর্জাতিক আইনে সত্যিকার, দীর্ঘমেয়াদি ও সর্বাত্মক শান্তি চায়।

২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন আব্বাস।

সাক্ষাৎকারে কুশনার আরও দাবি করেছিলেন, ফিলিস্তিনি নেতৃত্ব ভীত, কারণ দেশটির জনগণ হয়ত মার্কিন পরিকল্পনা গ্রহণ করে ফেলবে। একই সঙ্গে কুশনার ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের নেতাদের বলেন যে পরিকল্পনা তারা দেখেননি তা প্রত্যাখ্যান না করতে।

কুশনারের এই মন্তব্যের প্রেক্ষিতে এরেকাত বলেন, রাজনৈতিক অধিকার খর্ব করে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি ভূমি ও জীবনে ইসরায়েলের ঔপনিবেশিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনা এই চুক্তি। তারা ফিলিস্তিনি জনগণকে বলছে অধিকার হরণের ক্ষতিপূরণ অর্থ দিয়ে দেওয়া হবে। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম