ইসরায়েলি গুলিতে ১৫ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ১৯:১৫আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৯:১৬

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৫ বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। রবিবার রাতে পশ্চিম তীরের বেথলেহেমের কাছে ধেইশে শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা তাকে বুকে গুলি করে হত্যা করেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

নিহত ফিলিস্তিনি কিশোর আরকান মিজহার

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতের নাম আরকান থায়ের মিজহার। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার তার দাফন হওয়ার কথা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইসরায়েলি সেনাদের অভিযানে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী তাজা গুলি, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারের জন্য এই অভিযান চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের খবর অনুসারে, অভিযানে ৮জনকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েল জানায়, তারা মিজহারের নিহতের ঘটনা খতিয়ে দেখছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়মিত ঘটনা। গত মাসে এক মানবাধিকার সংগঠন দাবি করে, ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান কোনও সেনা বা কমান্ডারের ইচ্ছায় নয়, পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের নীতিগত কারণে পরিচালনা করা হয়।

এক বেসরকারি সংস্থার পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালের প্রথম ছয় মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে পশ্চিম তীরের দখলকৃত ভূখণ্ডে ৩০জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আর ২০১৭ সালে নিহত হয়েছিল ১৫ শিশু।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম