বৈদ্যুতিক ত্রুটিতে মিসরে গাড়ি ভস্মীভূত, আহত ১৩

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ২০:২৭আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২০:৩২
image

মিসরের কায়রোতে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। গাড়িটির সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আগে গারিটিতে আগুন ধরে গিয়েছিল। দুর্ঘটনা ঘটেছে পরে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে গাড়িটির তেলের ট্যাংকে আগুন ধরে গিয়েছিল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বৈদ্যুতিক ত্রুটিতে মিসরে গাড়ি ভস্মীভূত, আহত ১৩

দুর্ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কায়রোর ডক্কি জেলার একটি সেতুর কাছে। গাড়িটি বিস্ফোরিত হওয়ার তীব্রতা এত প্রচণ্ড ছিল যে পাশের একটি ভবনের কাঁচ ভেঙে পড়েছিল। নীল নদের অপর পাড় থেকেও আগুন ধরে যাওয়া গাড়িটি থেকে বের হওয়া ধোঁয়া দেখা গেছে । রয়টার্সের সাংবাদিকরা ভস্মীভূত গাড়িটির বিভিন্ন ধাতব টুকরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছন। বিস্ফোরণে মাইক্রবাসটিও সম্পূর্ণ পুড়ে গেছে।

বিস্ফোরক বিশেষজ্ঞরা ধ্বংস হয়ে যাওয়া গাড়িটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখেছেন। তারা মনে করেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটেছে। গাড়িটির তেলের ট্যাংক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গিয়েছিল। আর সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মিসরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও ওই বক্তব্য সমর্থন করেছে। তবে সূত্রটি জানিয়েছে, আগুন ধরার পর গাড়ির সঙ্গে মাইক্রবাসের সংঘর্ষ হয়েছে; আগে নয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে আহতদের নিকটস্থ তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে থাকা অপর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম