জেদ্দায় দূতাবাস নির্মাণে জমি কিনেছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১১:০৪আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১১:০৭

সৌদি আরবের আল নুজলাহ জেলার পুরাতন মক্কা সড়কের একটি ভাড়া বাড়ি থেকে বর্তমান দূতাবাস সরিয়ে নিতে জেদ্দায় জমি কিনেছে বাংলাদেশ। ১০ হাজার ৩০০ স্কয়ার মিটারের জমিটি বাগদাদিয়া জেলার মূল সড়কের পাশে অবস্থিত। শনিবার এই জমি ক্রয় চুক্তি স্বাক্ষর হয়। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, জমিটিতে শুধু জেদ্দা থেকেই যাওয়া সহজ নয় বরং সব শহর আর মূল মহাসড়কের সংযোগস্থলে হওয়ায় সেখানে যাতায়াত সহজ হবে।

জেদ্দায় দূতাবাস নির্মাণে জমি কিনেছে বাংলাদেশ

ক্রয় চুক্তি স্বাক্ষরের পর রিয়াদের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সৌদি গেজেটকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সেবা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করতে বাংলাদেশের প্রতিশ্রুতির প্রমাণ এই জমি ক্রয়।

গোলাম মসিহ বলেন, প্রশস্ত বহুতল ভবন নির্মাণের জন্য কেনা জমিটি আমাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে সহায়তার পাশাপাশি সৌদি আরবে আসা বাংলাদেশি ও অন্য দর্শনার্থীদের আরও ভালো সেবা দেওয়ার সুযোগ দেবে।

রাষ্ট্রদূত জানান, শিগগিরই বাংলাদেশ সরকার ভবনের অবকাঠামোগত নকশা চূড়ান্ত করবে। সর্বাধুনিক প্রযুক্তিতে ভবনটি নির্মিত হবে বলেও জানান তিনি। আগামী এক বছরের মধ্যে ভবনের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্তি করেন মসিহ।

বাংলাদেশ সরকারের পক্ষে জমি ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) জাহাঙ্গীর আলম।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের