হারাম শরিফ ও মসজিদে নববীতে ঈদের নামাজ পড়লেন হাজিরা

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ১১:৩৬আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১১:৩৭

সৌদি আরবে হজে অংশগ্রহণকারী প্রায় বিশ লাখের বেশি হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। মঙ্গলবার মক্কার হারাম শরিফ সকাল ৬টা ২৫ এবং মদিনার মসজিদে নবাবী ৬টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সৌদি আরবে ঈদুল আজহা  উদযাপনও শুরু হয়েছে।

হারাম শরিফ ও মসজিদে নববীতে ঈদের নামাজ পড়লেন হাজিরা

মসজিদে নববীতে ড. সালাহ আল বুদায়ের এবং মক্কা হারাম শরিফে ড. ফায়সাল আল গাজাভি ঈদের নামাজ পড়ান এবং খুতবা দেন।

সোমবার মসজিদে নববীর ইমাম শেখ হুসেইন বিন আব্দেলআজিজ আল আল-শেখ হাজিদের উদ্দেশে হজের খুতবায় বলেন,  সম্মানজনক আচরণ ও ভালো চরিত্র ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহর সব নবী মানবতার প্রতি আহ্বান জানিয়েছেন এবং এটাকে সফলতার পথ বলে বিশ্বাস করেছেন। আপনাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও গুরুত্ব দিন। পবিত্র কোরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করুন।

হজে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে মিনায় ফিরে গিয়ে সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানি দেবেন। মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম