২০১১ সালের পর প্রথমবারের মতো সিরিয়ায় স্থানীয় নির্বাচন

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৭

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় ২০১১ সালের পর এই প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ বিদ্রোহী, সরকারি সেনা ও বিদেশি সমর্থিতদের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

২০১১ সালের পর প্রথমবারের মতো সিরিয়ায় স্থানীয় নির্বাচন

স্থানীয় সময় রবিবার সকাল সাতটায় সরকার নিয়িন্ত্রত এলাকাগুলোতে ভোট শুরু হয়। স্থানীয় প্রশাসনিক পরিষদের ১৮ হাজার ৪৭৮টি আসনে চল্লিশ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রবিবার সিরিয়ায় সাধারণ কর্ম দিবস। কিন্তু পাঁচ ঘণ্টা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ভোটারদের বড় ধরনের উপস্থিতির কারণেই সময় বাড়ানো হয়েছে।

এর আগে ২০১৪ সালের নির্বাচনেও ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছিল। ওই সময় ৮৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন বাশার আল-আসাদ। যার মধ্যদিয়ে তিনি আরও সাত বছর ক্ষমতা নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জিসিসি ২০১৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছিল।

এবারের স্থানীয় নির্বাচনে কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্ব অঞ্চল, উত্তর-পশ্চিমের ইদলিবে কোনও ভোট অনুষ্ঠিত হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিগত প্রেসিডেন্ট বা পার্লামেন্ট নির্বাচনের চেয়ে এবার স্থানীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের