সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৩০০ সিরিয়াকে সরবরাহ শুরু করেছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সের্গেই শোইগু জানান, দুই সপ্তাহের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে দুই সপ্তাহের মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আপত্তির মুখেই সিরিয়াকে এই অস্ত্র দেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এই ঘোষণা দেওয়ার এক সপ্তাহ আগে রাশিয়া অভিযোগ করে, সিরিয়ায় রুশ সামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় ইসরায়েল পরোক্ষভাবে দায়ী।

জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে সরবরাহ করা শুরু হয়ে গেছে। ওই ঘটনার পর প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে সিরিয়ায় আমাদের সেনাদের শতভাগ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।

কোনও রাজনৈতিক সংস্কার ছাড়াই ক্ষমতায় রাখতে দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধে আসাদকে সমর্থন ও সযোগিতা দিয়ে যাচ্ছে রাশিয়া। তাদের সঙ্গে যুক্ত আছে ইরানও। জাতিসংঘের শান্তির আলোচনা থেমে যাওয়ায় ইরান, তুরস্ক ও রাশিয়া আস্তানা প্রক্রিয়া নামে নিজেরাই শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে।

কূটনীতিকরা মনে করছেন, ইসরায়েলি ঘটনা ও ইদলিবে সংঘাত এড়াতে রুশ-তুর্কি চুক্তির ফলে সিরিয়ার সংঘাত নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৫৪ সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান