ইয়েমেনের হুদেইদাহতে বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নিহত

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৮, ১৩:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৩:৪০

ইয়েমেনের হুদেইদাহ প্রদেশে বিমান হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিমান হামলাটি স্থানীয় একটি সবজি প্যাকেজিং কারখানায় আঘাত হানে। স্থানীয় চিকিৎসাকর্মী ও বাসিন্দাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইয়েমেনের হুদেইদাহতে বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নিহত

বায়েত আল-ফিকিহ শহরের চিকিৎসাকর্মী ও স্থানীয়রা জানান, হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই প্যাকেজ কারখানার শ্রমিক।

ইরান সমর্থি হুথি বিদ্রোহীদের সংবাদমাধ্যমে নিহতদের সংখ্যা ১৯ বলে দাবি করা হয়েছে।

সেপ্টেম্বর থেকেই সরকারপন্থী বাহিনীগুলো হুদেইদাহ বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভিযান শুরু করলে বিদ্রোহীদের সংঘাত ও সহিংসতা চলছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, জোটের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

২০১৫ সালে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে অভিযান শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। হুথিদের দ্বারা উৎখাত হওয়া নির্বাসিত প্রেসিডেন্টের সমর্থনে এই অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান