খাশোগিকে হত্যার নির্দেশ কে দিয়েছে?: সৌদি আরবের প্রতি এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৮, ১৫:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৯:০৩

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ কে দিয়েছে তা সৌদি আরবের কাছে জানতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার আঙ্কারায় ক্ষমতাসীন এ কে পার্টির সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি খাশোগির লাশেরও সন্ধান দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

ভাষণে এরদোয়ান জানান, তুর্কি তদন্তকারীদের কাছে খাশোগি হত্যাকাণ্ডের অনেক প্রমাণ রয়েছে। যেগুলো এ পর্যন্ত প্রকাশ করা হয়েছে তারচেয়েও বেশি তথ্য তাদের কাছে রয়েছে। সময় হলে সেগুলো প্রকাশ করা হবে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, খাশোগি হত্যার স্থানীয় সহযোগিতাকারীদের পরিচয় প্রকাশ করতে হবে সৌদি আরবকে।

এরদোয়ান বলেন, ‘কে নির্দেশ দিয়েছে? কে ১৫ জনকে তুরস্কে আসার নির্দেশ দিয়েছে?’ তিনি জানান, সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর তুরস্কের পাবলিক প্রসিকিউটরের সঙ্গে ইস্তানবুলে রবিবার বৈঠক করবেন।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে একাধিকবার নিজেদের অবস্থান পরিবর্তন করার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সৌদি আরব স্বীকার করে এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। এক সরকারি কৌঁসুলিকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আখবারিয়া টিভি এ খবর জানায়।

তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছানির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর  সৌদি জানায়, তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাশোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তবে তাদের দাবি ছিল জিজ্ঞাসাবাদের সময় ভুলবশত তার মৃত্যু হয়েছে।

তুরস্কের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে শুরু থেকেই সে দেশের সংবাদমাধ্যমকে বলে আসছিলেন, খাশোগিকে হত্যা করার পর তার দেহ সরিয়ে দেয়ার জন্য টুকরো টুকরো করা হয়েছে। তাদের কথার প্রমাণ হিসাবে তুর্কি সংবাদমাধ্যমগুলোতে সৌদি টিমের সদস্যদের নাম, ছবি দেয়াসহ বিমানবন্দরে তাদের উপস্থিতি এবং ইস্তানম্বুলে তাদের পদচারণারও তথ্য দিয়েছে। খাসোগি সাজা আরেকজনের সিসি ক্যামেরার ছবিও তারা এ সপ্তাহে প্রকাশ করে। আর এরপরই এরদোয়ানও দাবি করেছিলেন, এ সাংবাদিককে হত্যা পূর্বপরিকল্পিত এবং এটি যে রাজনৈতিক অপরাধ তার স্পষ্ট প্রমাণ তুর্কি গোয়েন্দারা পেয়েছেন।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম