মাঠে বসেই ফুটবল খেলা দেখলেন কয়েকশো ইরানি নারী

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৮:০২

এশীয় ক্লাব ফুটবলের প্রতিযোগিতা এশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা স্টেডিয়ামে বসেই দেখার সুযোগ পেয়েছেন কয়েকশো ইরানি নারী। ইরানের আধ-সরকারি বার্তা সংস্থা ইসনা এখবর জানিয়েছে।

মাঠে বসেই ফুটবল খেলা দেখলেন কয়েকশো ইরানি নারী

বিবিসি জানায়, ইরানের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ৩৫ বছর ধরে মাঠে বসে নারীদের খেলা দেখায় নিষেধাজ্ঞা ছিল। মাঠে হাজির হওয়া নারীদের বেশিরভাগই ছিলেন ফুটবলারদের আত্মীয় বা নারী ফুটবল দলের সদস্য। স্থানীয় দল পারসিপুলিশ মুখোমুখি হয় জাপানের কাশিমা অ্যান্টলারদের বিপক্ষে। খেলায় ইরানি ক্লাব পরাজিত হয়।

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নারীদের মাঠে উপস্থিত হওয়ার নিষেধাজ্ঞা বাতিলের জন্য ইরান সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

গত মাসেই বলিভিয়ার সঙ্গে একটি প্রীতিম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ১০০ নারী। কিন্তু পরেই এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। মার্চ মাসে খেলা দেখার চেষ্টা করায় ৩৫ নারীকে গ্রেফতার করা হয়।

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে পুরুষের কোনও ক্রীড়া প্রতিযোগিতায় নারী ও মেয়েদের উপস্থিতি ছিল বিরল ঘটনা। ১৯৮১ সালের পর নারীরা মাঠে বসে কোনও ফুটবল খেলা দেখেননি। তবে বিভিন্ন দেশের নারী সমর্থকরা কয়েকটি খেলা মাঠে বসে দেখার অনুমতি পেয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম