হার না মানা মায়া মেরহি হাঁটতে শুরু করেছে

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯
image

গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার মায়া মেরহি নামের ছোট্ট যে প্রতিবন্ধী শিশুটি টিনের কৌটায় ভর দিয়ে চলত, কৃত্রিম পা পরে গত শনিবার (০৮ ডিসেম্বর) থেকে সে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে শুরু করেছে। মায়ার চিকিৎসা হয়েছে ইস্তানবুলে। আরব নিউজ জানিয়েছে, মায়ার বাবা মোহাম্মদও চিকিৎসা ও কৃত্রিম পা লাগানোর জন্য তুর্কি রেডক্রিসেন্টের সহায়তা পেয়েছেন। হার না মানা মায়া মেরহি হাঁটতে শুরু করেছে

মায়ারা মূলত সিরিয়ার আলেপোর বাসিন্দা ছিল। সেখানে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তারা বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে আশ্রয় নেয়। শরণার্থী শিবিরে হার না মানা মায়ার সংগ্রামের চিত্র বিশ্ববাসীর সামনে উঠে আসে বার্তা সংস্থা এএফপির মাধ্যমে। সেসময় ছোট্ট শরীরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিতে মায়াকে ব্যবহার করতে হতো টিনের কৌটা।

মায়ার পায়ের সমস্যাটা জন্মগত, আছে চিকিৎসা শাস্ত্রে যার নাম ‘কনজেনিটাল অ্যামপুটেশন।’ মায়া বাবা মোহাম্মদেরও একই সমস্যা আছে। চিকিৎসার পর তাদের দুইজনের অবস্থারই উন্নতি হয়েছে।

কৃত্রিম পা পরে মায়া শনিবার থেকে হাঁটছে, অন্য শিশুদের সঙ্গে খেলছে। মায়ার বাবা মোহাম্মদ বলেছেন, ‘তাকে হাঁটতে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দিত।’

তুর্কি রেডক্রিসেন্ট মোহাম্মদের জন্যও কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছে।

হার না মানা মায়া মেরহি হাঁটতে শুরু করেছে

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম