জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৫২

কয়েক দশকের মধ্যপ্রাচ্যনীতির পরিবর্তন ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়েছেন।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও শিগগিরই অস্ট্রেলীয় দূতাবাস স্থানান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন মরিসন।

সিডনিতে সাংবাদিকদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া এখন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা পশ্চিম জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করব যখন বাস্তব পরিস্থিতি সৃষ্টি হবে এবং চূড়ান্ত অবস্থা পর্যালোচনার পর।

দূতাবাসের জন্য নতুন স্থান নির্বাচনের কাজ চলছে বলে জানান তিনি। মরিসন জানান, মধ্যবর্তী সময়ে পবিত্র শহরে একটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক কার্যালয় চালু করবে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে দুই রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থনের কথা জানান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থনের কথাও ব্যক্ত করেছেন।

অক্টোবরে মরিসন জানিয়েছিলেন জেরুজালেমে অস্ট্রেলীয় দূতাবাস স্থানান্তরে তার সম্মতি রয়েছে। এবছর মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল খুশি হলেও ফিলিস্তিন, আরব বিশ্ব ও কয়েকটি পশ্চিমাদেশ ক্ষোভ প্রকাশ করেছে।

৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প। ওই সময় ট্রাম্পের ঘোষণার পর পরই বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে ঝড় ওঠে নিন্দা আর প্রতিবাদের।

ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম। ১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠার পর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই জেরুজালেমকে তাদের রাজধানীর স্বীকৃতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পথ ধরে সর্বশেষ অস্ট্রেলিয়াও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো।

 

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম