সাবেক মার্কিন নৌসেনাকে গ্রেফতারের কথা স্বীকার করলো ইরান

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৫:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৫:১৮

যুক্তরাষ্ট্রের নাগরিক ও মার্কিন নৌবাহিনীর সাবেক সেনা সদস্য মাইকেল হোয়াইটকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মাশাদ শহর থেকে হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সাবেক মার্কিন নৌসেনাকে গ্রেফতারের কথা স্বীকার করলো ইরান

মুখপাত্র বাহরাম ঘাসেমি জানান, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে ৪৫ বছরের হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে কিছু দিন আগে। তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে গ্রেফতারের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস নৌ সেনার মায়ের বরাতে জানিয়েছিল, গত বছর জুলাই মাসে বান্ধবীকে নিয়ে মাশাদ সফরের সময় হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেফতারের বিষয়টি সম্পর্কে তারা অবহিত। তবে গোপনীয়তার অজুহাতে তার মুক্তির বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হোয়াইটকে খারাপ পরিস্থিতিতে রাখা ও নির্যাতন বিষয়ক খবর মিথ্যা ও ভুল।

এর আগে ইরানি বংশোদ্ভুত আরও দুই মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে তেহরান।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান