রুশ অস্ত্র কিনতে বাধা দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি অসম্ভব: তুরস্ক

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৭:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:৫১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, শর্ত অনুকূল থাকলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনতে পারে আঙ্কারা। কিন্তু যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধা দেয়, তাহলে ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি অসম্ভব। বৃহস্পতিবার তিনি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ অস্ত্র কিনতে বাধা দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি অসম্ভব: তুরস্ক

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যুক্তরাষ্ট্রের কোনও বাধা মানবে না তুরস্ক। যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনও শর্ত রাখলে ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তি অসম্ভব হয়ে পড়বে।

রাশিয়ার কাছ থেকে আড়াইশো কোটি ডলার মূল্যের চুক্তির আওতায় তুরস্ককে অত্যাধুনিক প্রযুক্তির এবং দীর্ঘ পাল্লার চার ডিভিশন এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক।  চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে এগুলো তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তুরস্ককে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে। তবে প্রতিরক্ষা খাতে পুরোপুরি ইউরোপের ওপর নির্ভরশীল থাকতে চায় না আঙ্কারা। এজন্য তারা রাশিয়ার কাছ থেকেও অস্ত্র কেনায় মনোযোগী হচ্ছে। তুরস্কের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে যুক্তরাষ্ট্র। রাশিয়াও অভিযোগ করেছে, রুশ অস্ত্র কিনতে তুরস্ককে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনেও রুশ-তুরস্ক অস্ত্রচুক্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের